Rangpur Zilla School logo

রংপুর জিলা স্কুল

রংপুর সদর, রংপুর

প্রধান শিক্ষকের বাণী

শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি, লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা।

প্রতিষ্ঠানের ইতিহাস

অখন্ড বাংলার উত্তর জনপদে শিক্ষার আলো জ্বালানোর জন্য রংপুর এবং এর নিকটবর্তী এলাকার জমিদারবর্গের উদার মনোবৃত্তির ফলশ্রুতি আজকের ‘রংপুর জিলা স্কুল’। ১৮৩২ সালে বাংলার তৎকালীন গভর্ণর লর্ড উইলিয়াম বেন্টিংক ‘জমিদার স্কুল’ নামে এ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। 
ইতোপূর্বে ১৮২৮ সালে জনশ্রুত অনুযায়ী ১৮২৫ সালে এর শিখন কার্যক্রম শুরু হয়। অনেক সমস্যার মধ্য দিয়ে বিদ্যালয়টি উন্নতির পথে অগ্রসর হয়। ১৮৬২ সালে তৎকালীন বৃটিশ ভারতের প্রাদেশিক সরকারের শিক্ষা বিভাগের আওতায় বিদ্যালয়টি ‘রংপুর জিলা স্কুল’ হিসেবে আত্নপ্রকাশ করে। কিছুদিনের জন্য প্রধান শিক্ষক স্বর্গীয় চন্দ্রনাথ ভট্টাচার্যের নেতৃত্বে বিদ্যালয়টি Second Grade College  হিসেবে পরিচালিত হয়।
পরবর্তী পর্যায়ে ১৮৮৩ সালে লেফটেন্যান্ট গভর্ণর স্যার এশলি ইডেন ১৫.৬৬ একর জমির ওপর সম্পূর্ণ নিজস্ব আঙ্গিকে বর্তমান প্রধান বিল্ডিং এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। বিদ্যালয়টি জন্মলগ্ন থেকেই অনেক বিজ্ঞানী, সাহিত্যিক এবং দেশবরেণ্য জ্ঞানী-গুণী ব্যক্তির লালনভূমি হিসেবে স্বাক্ষর বহন করছে।
রংপুর জিলা স্কুল ১৯৯১ সাল থেকে প্রভাতী ও দিবা এ দু শিফটে মোট চারটি শাখায় পরিচালিত হচ্ছে। প্রতি শিফটে সুদক্ষ ও বিজ্ঞ শিক্ষকমন্ডলী কর্তৃক শ্রেণি পাঠ্যক্রমিক শিক্ষায় বিদ্যালয়ের সুনাম দেশজুড়ে। সর্বমোট ৫০ জন সহকারি শিক্ষক, ২ জন সহকারি প্রধান শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক দ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়।
১৯৯৯ সালে এবং ২০০০ সালে এস.এস.সি. পরীক্ষায় রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী রাজশাহী বোর্ডে প্রথম স্থান অধিকার করে। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় ২০০৪ এ রংপুর জিলা স্কুল ‘রংপুর অঞ্চলে’ ছেলেদের মধ্যে প্রথম স্থান অধিকার করে। ২০০৭ সালে এস.এস.সি. পরীক্ষায় ১৩৯ জন, ২০০৮ সালে ১৬৩ জন, ২০০৯ সালে ১৯৫ জন, ২০১০ সালে ১৫০ জন, ২০১১ সালে ১৫৬ জন, ২০১২ সালে ২০১ জন, ২০১৩ সালে ১৭৯ জন, ২০১৪ সালে ২১৯ জন এবং ২০১৫ সালে ২১৭ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ অর্জন করে।  বরাবরই রংপুর জিলা স্কুল বোর্ডের সেরা দশের মধ্যে স্থান লাভ করে আসছে। 
অভিভাবক-শিক্ষক সমাবেশ, নিয়মিত ছাত্র সমাবেশসহ সুশৃঙ্খল শিক্ষাদানের পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে রংপুর জিলা স্কুল আশাব্যঞ্জক ভূমিকা রেখে আসছে। জাতীয় স্কুল টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় রংপুর জিলা স্কুল একাধিকবার চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

আমাদের শিক্ষকমণ্ডলী

প্রধান শিক্ষক

নোটিশ বোর্ড

উপস্থিতি

মোট শিক্ষার্থীর সংখ‌্যা
১২৩৪৫
২০২৪ সালের শিক্ষার্থী
১৪৮১
২০২৩ সালের শিক্ষার্থী
১২৭০
২০২২ সালের শিক্ষার্থী
১২১১

অভ‌্যন্তরীণ ই-সেবা

গুরুত্বপূর্ন লিংক

Helpline